কালো টাকা বৈধ করার সুযোগ ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ দুর্নীতিকে সুরক্ষার শামিল: টিআইবি
টিআইবি বলছে, আবাসন খাতের ব্যবসায় স্থবিরতা দূর করা, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ‘অজুহাতে’ এ জাতীয় দুর্নীতিসহায়ক সুযোগ দেওয়া হলে তা সরকারের জন্য ‘আত্মঘাতী’ হবে।