১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বাজেট নিয়ে সরকার বলছে এটি উন্নয়ন ও কল্যাণের মহাপরিকল্পনা। কিন্তু ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা যখন শুধু পুরোনো ঋণের সুদ মেটাতেই চলে যাবে, তখন লক্ষ্য পূরণ করতে হলে সাধারণ মানুষের পকেট না কেটে সরকারের অন্য কী উপায় থাকবে?
প্রতিশ্রুতি আর বাস্তবতা—এই দুইয়ের ফারাক এখন দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝে গেছে। অতীত বলছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা যতই ভালো কথা বলুক, ক্ষমতায় যাওয়ার পর তারা অনেক কিছুই ভুলে যায়।