২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সব ধকল পেছনে ফেলে, কোনো চাপ ছাড়াই এবারের বিশ্বকাপে নামা মেসি যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি সুন্দর। প্রতি ম্যাচে ৫ থেকে ১০ সেকেন্ডের সামান্য ফাঁক পেলেই মেসিময় করে তুলছেন মাঠ। মেসি ম্যাজিকে চড়ে আর্জেন্টিনা কি পারবে পরপর দুবার বিশ্বকাপ জয় করতে?
প্রতি চার বছর পর পৃথিবীতে এক অদ্ভুত সময় আসে। নিজের দেশ নয়, অন্য দেশের জন্য মানুষ কাঁদে, চিৎকার করে, প্রার্থনা করে, পতাকা উড়িয়ে উল্লাস করে। কিন্তু কেউ তাকে দেশদ্রোহী বলে না।
বাবার প্রিয় দল ব্রাজিল, তাই ছোট্ট সন্তানের গায়েও উঠেছে হলুদ জার্সি। কিন্তু নতুন প্রজন্মের সবাই কি এই পারিবারিক উত্তরাধিকার মেনে নিচ্ছে? টিকটক, ইউটিউব আর ফেইসবুকের যুগে কীভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল-সমর্থনের সংস্কৃতি?