০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
“ডাকসু নির্বাচনে যে পরিমাণ ভোটার টার্নআউট দেখানো হয়েছে, আমরা সে পরিমাণ উপস্থিতি মাঠে দেখতে পাইনি,” বলেন উমামা ফাতেমা।
“কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো,” অভিযোগ জুলাই গণঅভ্যুথানে সক্রিয় থাকা এই আন্দোলনকারীর।
“৫ অগাস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন” ফেইসবুক পোস্টে বলেন এ ভিপি প্রার্থী।
ডাকসু ভোটের বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। দুপুরে সাংবাদিকদের কাছে ‘পোলিং এজেন্ট’ বাছাই করা নিয়েও চরম বিশৃঙ্খলার অভিযোগ করেছেন তিনি।
“প্রার্থীরা অনেকে ব্যক্তিগতভাবে যাচ্ছেন ছেলেদের হলগুলোর কেন্দ্রে, পোস্টার লিফলেট এগুলো বিলি হচ্ছে। আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন,” বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে কিনা, সেটি অনুসন্ধান করে দেখার দাবি জানিয়েছেন উমামা।
“আমি মনে করি এবার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একধরনের ব্যালট বিপ্লব হবে,” বলেন উমামা ফাতেমা।
“যেকোনোভাবে হোক আপনি ভোট দিতে আসবেন; ভোটটা কোনোভাবে মিস করবেন না,” বলেন তিনি।