ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: নানা দাবিতে সড়কে শিক্ষার্থীরা
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়ন করার দাবিতে বুধবার রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন ইডেন মহিলা কলেজের সামনে। আরেকদল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে।