১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অলাভজনক ওপেনএআই বোর্ডে থাকতে পেরেই সন্তুষ্ট মাইক্রোসফট

মাইক্রোসফট-ওপেনএআই সম্পর্ককে আরও কাছ থেকে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপ, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কর্তৃপক্ষ।

অলাভজনক ওপেনএআই বোর্ডে থাকতে পেরেই সন্তুষ্ট মাইক্রোসফট

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 04:56 PM

Updated : 17 Jan 2024, 04:56 PM

মাইক্রোসফট সিইও সাত্যিয়া নাদেলা বলেছেন অংশীদার ওপেনএআইয়ের পরিচালনা কাঠামো নিয়ে তার কোনো সমস্যাই নেই।

এআই স্টার্টআপেটির অলাভজনক বোর্ড বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা না করেই অস্থায়ীভাবে কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার দুই মাস পর গত মঙ্গলবার এ কথা বললেন নাদেলা।

‘আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। কোনো কাঠামো নিয়ে আমার সমস্যা নেই।’ – সুইজারল্যান্ডের ডাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে ব্লুমবার্গ নিউজের এক আয়োজনে বলেন নাদেলা।

যোগাযোগে ত্রুটির অভিযোগ দেখিয়ে, গত নভেম্বরে স্যাম অল্টম্যানকে তড়িঘড়ি বরখাস্ত করার ফলে, চ্যাটজিপিটি’র নির্মাতা এ স্টার্টআপে একটি সংকট তৈরি হয়। কর্মীরা একত্রিত হয়ে পদত্যাগ করে, ওপেনএআইয়ে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করা মাইক্রোসফটে যোগ দেওয়ার হুমকি দিয়েছিল।

মানবতার উপকার করবে এমন শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের স্বার্থে স্টার্টআপটির অলাভজনক লক্ষ্য টিকিয়ে রাখার অভিযোগ আসে বোর্ডের ওপর। অবশেষে, কয়েকদিন পরেই অল্টম্যানকে পদ ফিরিয়ে দেয় ওপেনএআই বোর্ড।

মাইক্রোসফট তখন থেকেই ওপেনএআই বোর্ডে একটি ‘নন-ভোটিং’ পর্যবেক্ষকের অবস্থান নিয়েছে।

মাইক্রোসফট-ওপেনএআই সম্পর্ককে আরও ভালোভাবে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপ, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দুটি কোম্পানির চুক্তি শর্তের ওপর নির্ভর করে উইন্ডোজ নির্মাতা কোম্পানিকে ওপেনএআইয়ের লাভের একটি বড় অংশের নিশ্চয়তা দেওয়া হবে, বলেছেন শর্তাবলী সম্পর্কে আলোচনা করা এক ব্যক্তি।

তবে, নাদেলা মত প্রকাশ করেছেন, ওপেনএআইতে মাইক্রোসফটের সম্পূর্ণ মালিকানা না থাকার বিষয়টি এ চুক্তিকে ‘প্রো-কম্পিটিটিভ’ (বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া) উপায়ে আলাদা করেছে।

‘অংশীদারিত্ব হল প্রতিযোগিতার একটি উপায়’ – বলেন নাদেলা।

চ্যাটজিপিটি’র খ্যাতির আগেই ওপেনএআইয়ের কম্পিউটিং শক্তিতে বিনিয়োগ করা; মাইক্রোসফটের কয়েক বছরের পুরনো এ বাজি সম্পর্কে নাদেলা বলেন, এটি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ এবং ‘একেবারেই প্রচলিত জ্ঞান নয়।’