২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে ঝুঁকেছিল নোকিয়া

সফট জায়ান্ট মাইক্রোসফটের কাছে নোকিয়ার হ্যান্ডসেট ব্যবসা বিক্রি করে দেওয়ার আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে পরীক্ষা করেছিল মোবাইল ফোন নির্মাতা নোকিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:16 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর এক প্রতিবেদনে জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন কর্মীর মাধ্যমে জানা গেছে, নোকিয়া লুমিয়া হ্যান্ডসেটের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ওএস পরীক্ষা করা হয়েছিল।

কিন্তু তাদের এ পরিকল্পনা পরীক্ষা পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায়। এর কিছুদিন পরেই মাইক্রোসফট নোকিয়ার হ্যান্ডসেট ব্যবসা কেনার প্রস্তাব দেয় এবং এ নিয়ে আলোচনায় বসে দুই পক্ষ।

যেহেতু নোকিয়া হ্যান্ডসেট এখন মাইক্রোসফটের এবং প্রতিষ্ঠানটির মোবাইলের জন্য নিজস্ব উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, সেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নোকিয়া হ্যান্ডসেট দেখার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বিজিআর।

বিজিআর জানিয়েছে, মাইক্রোসফট জানত যে, তাদের মোবাইল অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ফোন ৮’ গ্রহণযোগ্যতা না পেলে, হ্যান্ডসেট প্রতিষ্ঠানটি তাদের ফোনে দ্বিতীয় কোনো অপারেটিং সিস্টেম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিত।