Published : 25 May 2026, 11:51 AM
চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো’র ‘এ’ সিরিজের বিভিন্ন স্মার্টফোনকে বিশেষ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট।
সম্প্রতি এক পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এই সার্টিফিকেশন দেওয়া হয়।
অপো এ সিরিজের তিনটি গুরুত্বপূর্ণ দিক, যেমন কালারওএসের স্মুথনেস, সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও নির্ভরযোগ্য অলরাউন্ড ডিউরেবিলিটি বা স্থায়িত্ব’কে এ স্বীকৃতি দিয়েছে বুয়েট।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে অপো বাংলাদেশ।
অপো বলছে, সার্টিফায়েড ফিচারগুলোর মধ্যে ‘স্মুথনেস’ অপো এ সিরিজের অন্যতম বড় সক্ষমতা হিসেবে বিবেচিত হয়েছে। অ্যাপ পরিবর্তন, অ্যাপ চালু করা, কনটেন্ট ব্রাউজিং, গেইমিং বা সারাদিন মাল্টিটাস্কিংয়ের সময় নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের বিষয়টি মাথায় রেখে তৈরি হয়েছে এ সিরিজের বিভিন্ন ফোন। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও দ্রুত অ্যাপ রেসপন্স ও ফ্লুইড ট্রানজিশন নিশ্চিত করা সম্ভব।
সার্টিফিকেশন অনুসারে, নির্বাচিত অপো এ সিরিজের স্মার্টফোনগুলো সর্বোচ্চ ছয় বছর ব্যবহারের পরও নতুন ফোনের মতো স্মুথ অভিজ্ঞতা দিতে পারে। অ্যাপ চালানো, নিয়মিত ব্যবহৃত অ্যাপ চালু করা বা দৈনন্দিন কাজ পরিচালনার সময় ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে একই ধরনের রেসপন্সিভ ও ধারাবাহিক পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
স্মুথনেসের পাশাপাশি এ সার্টিফিকেশন অপো এ সিরিজের দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সকেও স্বীকৃতি দিয়েছে।
যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভর করেন তাদের জন্য এসব ডিভাইস এমনভাবে তৈরি হয়েছে যেন বছরের পর বছর নিয়মিত চার্জিং ও ব্যবহারের পরও ব্যাটারির স্বাস্থ্য ও ব্যাকআপ ভালো থাকে।
একইসঙ্গে দৈনন্দিন ব্যবহারের চাপ, দীর্ঘসময় হ্যান্ডলিং, ব্যাগ বা পকেটে বহন করা এবং ছোটখাটো দুর্ঘটনাজনিত আঘাত সহ্যের উপযোগী করে স্মার্টফোনগুলো তৈরি হয়েছে, যা দীর্ঘসময় ধরে ফোনের ‘স্ট্রাকচারাল রিলায়েবিলিটি’ বা কাঠামোগত স্থায়িত্ব নিশ্চিত করতে পারে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেছেন, “অপোতে আমরা বিশ্বাস করি, ব্যবহারকারীরা কেবল প্রথম দিনের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে স্মুথ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল অভিজ্ঞতা পেতে চান।
“বুয়েটের এ সার্টিফিকেশন আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই স্বীকৃতি।”