দেশের বাজার এল শাওমির নতুন ট্যাব ব্ল্যাকশার্ক প্যাড ৭
ট্যাবলেটটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫। স্লিম ডিজাইন ও লাইটওয়েট প্যাড ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার।
দেশের বাজারে শাওমি ব্ল্যাকশার্ক ব্রান্ডের প্যাড ৭ মডেলের ট্যাবলেট বাজারে এনেছে দেশীয় কোম্পানি টেকটাইম। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি চীনা কোম্পানি শাওমির সাব-ব্র্যান্ড।
এই ট্যাব-এর ডিজাইন ও বিভিন্ন ফিচার দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী বলে দবি করেছে টেকটাইম। এতে আছে ১১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলিউশন এফএইচডি+ বা ১৯২০ বাই ১২০০ পিক্সেল। আই-কেয়ার ফিচারওয়ালা এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
ট্যাচলেটটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট ব্যবহার করেছে ব্রান্ডটি, যেটি মিড রেঞ্জ পারফরমেন্সের বলে পরিচিত। র্যাম অপশনে রয়েছে ওয়াইফাই সংস্করণ ৬জিবি ও ফোরজি সংস্করণের ৮ জিবি। এক্সটেন্ডেড র্যাম সাপোর্টে এটি ৮জিবি + ১৬জিবি পর্যন্ত করা যাবে। শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭-এর স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে এক টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ট্যাবলেটটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫। স্লিম ডিজাইন ও লাইটওয়েট প্যাড ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। অডিও ফিচারে ডলবি অ্যাটমস সাপোর্ট থাকায় এর সাউন্ড কোয়ালিটি উন্নত হওয়ার কথা বলেছে ব্রান্ডটি।
ট্যাবলেটটি অনলাইন প্ল্যাটফর্ম দারাজ, পিকাবু, টেকটাইম, সুমাসটেক ও রকমারিসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে ওয়ারেন্টি এবং দ্রুত ডেলিভারি সুবিধা।
শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন বলেন, “বাংলাদেশের গ্রহকদের জন্য আমরা শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ট্যাব মডেল প্যাড সেভেন ফোর-জি, প্যাড সেভেন ওয়াইফাই, স্মার্টওয়াচ, টিডাব্লিউএস ও গেইমিং ডিভাইসসহ নতুন বিভিন্ন মডেল আনছি।”
