২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেসির অভিযোগে ১২ বছরের জেল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:02 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

সফটওয়্যার পাইরেসির অপরাধে জিয়াং লি নামের যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনের এক নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই শতাধিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সফটওয়্যার চুরি করে সেগুলোকে অনলাইনে বিক্রি করতেন লি।

লি ১০ কোটিরও বেশি পাইরেটেড সফটওয়্যার বিক্রির দায়ে অভিযুক্ত। তিনি বিভিন্ন ইন্টারনেট সাইট থেকে হ্যাকড সফটওয়্যার খুঁজে বের করতেন। তারপর সেগুলো নিজস্ব ওয়েবসাইটে বিক্রির জন্য আপলোড করতেন। পাইরেটেড সফটওয়্যারগুলো আসল দামের চেয়ে অনেক কম মূল্যে বিক্রি করতেন তিনি। মাত্র ২০ ডলার থেকে ১ হাজার ২০০ ডলারে তিনি সফটওয়্যারগুলো বিক্রি করতেন, যেগুলোর আসল দাম ছিল কয়েকশ’ ডলার থেকে শুরু করে ১০ লাখ ডলার পর্যন্ত। তার সাইটে প্রায় দুই হাজারেরও বেশি পাইরেটেড সফটওয়্যার পাওয়া গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা।

লিকে ২০১১ সালের জুনে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এলাকার সাইপান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রথম কোনো চীনা নাগরিককে এমন অপরাধের জন্য যুক্তরাষ্ট্রে শাস্তি দেওয়া হল।

লির চুরির তালিকায় মাইক্রোসফট, ওরাকল, এসএপি, রকওয়েল অটোমেশনের মতো প্রতিষ্ঠানের সফটওয়্যার রয়েছে।