১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিক্সেল ফোনের বাগ সমাধানে নতুন আপডেট আনল গুগল

সাধারণ স্ট্যাবিলিটির উন্নতির পাশাপাশি এ আপডেটে নির্দিষ্ট সময়ে ডার্ক থিম চালু না হওয়ার মত বাগ ও ঠিক করা হয়েছে।

পিক্সেল ফোনের বাগ সমাধানে নতুন আপডেট আনল গুগল
অ্যান্ড্রয়েড ১৬ রিলিজের পর থেকেই ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

গুগলের অগাস্ট মাসের পিক্সেল আপডেটে অ্যান্ড্রয়েডের ‘থ্রি বাটন ন্যাভিগেশন’ ও ‘জেশ্চার ন্যাভিগেশন’ সিস্টেমে দেখা দেওয়া এক গুরুতর বাগের সমাধান এসেছে। 

অ্যান্ড্রয়েড ১৬-এর অফিশিয়াল রিলিজের পর থেকেই পিক্সেল ব্যবহারকারীরা ন্যাভিগেশন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

পিক্সেল ৮ ব্যবহারকারী একজন বলছেন, “আপডেটের পর থেকে ফোনের ন্যাভিগেশন ‘একেবারে গণ্ডগোলের’ মধ্যে পড়ে এবং বাটনগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যেত, আবার কখনও কখনও ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে কোনো সাড়া দিত না।”

পিক্সেল ৯ ব্যবহারকারী আরেকজন অভিযোগ করেন, “কখনও কখনও ব্যাক বাটন কয়েকবার চাপলেও কাজ করত না।” 

প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর আরতেম রাসাকভস্কি বলছেন, ব্যাক ন্যাভিগেশনের জন্য ব্যবহৃত সোয়াইপ জেসচারও মাঝে মাঝে কাজ করত না।

গুগলের প্যাচ নোটে সমস্যাগুলোর কথা খুব অস্পষ্টভাবে বলা হয়েছে, “এগুলো “কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে” ঘটতে পারে। সাধারণ স্ট্যাবিলিটির উন্নতির পাশাপাশি এ আপডেটে নির্দিষ্ট সময়ে ডার্ক থিম চালু না হওয়ার মত বাগ ও ঠিক করা হয়েছে।” 

এছাড়া, আপডেটে এক ধরনের বড় ধরনের নিরাপত্তা সমস্যার সমাধানও করা হয়েছে যার ফলে দূর থেকে হ্যাকাররা কোড চালাতে পারত।

আপডেটটি এখন পিক্সেল ৬ এবং তার পরবর্তী মডেলগুলোতে আনা হচ্ছে।