১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক্সবক্স পিসি স্টোরে এল ফোর্টনাইট

আলাদা ডিভাইস ব্যবহার করলেও পিসিতে যে লেভেলে রয়েছেন কনসোলে বা হ্যান্ডহেল্ডে খেললেও একই লেভেলে থাকবেন, অর্থাৎ গেইমটি পুনরায় শুরু করতে হবে না।

এক্সবক্স পিসি স্টোরে এল ফোর্টনাইট
নতুন বিকল্পে ফোর্টনাইট এক্সবক্স অ্যাপের মাধ্যমে পিসিতে খেলা যাবে। ছবি: এপিক গেইমস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গেইমারদের জন্য এক্সবক্স অ্যাপ বা পিসি স্টোরে আসছে অনলাইন মাল্টিপ্লেয়ার ভিডিও গেইম ফোর্টনাইট।

১৮ নভেম্বর থেকে গেইমাররা চাইলে এক্সবক্স-এর পিসি স্টোর থেকে সরাসরি ফোর্টনাইট ইনস্টল করে গেইমটি খেলতে পারবেন। এজন্য আলাদা করে ‘এপিক গেইমস লঞ্চার’ ব্যবহার করতে হবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

আগের পদ্ধতিতে পিসিতে ফোর্টনাইট খেলতে হলে ‘এপিক গেইমস লঞ্চার’ নামের সফটওয়্যার ইনস্টল করতে হতো। তবে যাদের এক্সবক্স অ্যাপ ব্যবহার করা বেশি সুবিধাজনক মনে হয় তারা এখন এই নতুন বিকল্পটি ব্যবহার করতে পারবেন।

নতুন বিকল্পে ফোর্টনাইট এক্সবক্স অ্যাপের মাধ্যমে পিসিতে খেলা যাবে। এক্সবক্স অ্যাপ হচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে এক্সবক্স কনসোল ও উইন্ডোজ পিসি উভয়েই কাজ করে।

গেইমটি ‘এক্সবক্স প্লে এনিহোয়্যার’ প্রোগ্রামের অংশ হতে যাচ্ছে। মাইক্রোসফট বলেছে, এতে ‘আপনার খেলার অগ্রগতি ও কেনাকাটা সব জায়গায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এক্সবক্স কনসোল, পিসি ও হ্যান্ডহেল্ড গেইমিং ডিভাইস’। ফলে কেউ আলাদা ডিভাইস ব্যবহার করলে পিসিতে যে লেভেলে রয়েছেন কনসোলে বা হ্যান্ডহেল্ডে খেললেও একই লেভেলে থাকবেন, অর্থাৎ গেইমটি পুনরায় শুরু করতে হবে না।

১৮ নভেম্বর থেকে ‘এক্সবক্স গেইম পাস আল্টিমেট’ অতিরিক্ত সুবিধা হিসেবে এপিকের ‘ফোর্টনাইট ক্রিউ’ সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। এ সাবস্ক্রিপশনের সুবিধা হল, প্রতি মাসে নতুন স্কিন ও মাসে এক হাজার ‘ভি-বাকস’ পাওয়া যাবে।

এ সাবস্ক্রিপশনের আওতায় সব ধরনের ব্যাটল পাসে প্রবেশাধিকার থাকবে, যাতে গেমের বিভিন্ন মোড ব্যবহারের জন্য আইটেম আয় পেতে পারেন গেইমাররা।

আরও পড়ুন…

ফোর্টনাইট গেইমের 'ভিলেন' এবার বিলি আইলিশ 

অ্যাপ স্টোরে আনা সম্ভব হয়নি ফোর্টনাইট: এপিক গেইমস

পাঁচ বছর লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রে আইফোনে ফিরল ফোর্টনাইট