১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিদিন ব্যবহারে কত ইন্টারনেট স্পিড প্রয়োজন?

পরিবারের সব সদস্যের প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের বিষয়টিও আপনাকে ভাবতে হবে। মানুষের সংখ্যা ছাড়াও প্রতিটি ব্যক্তির ডিভাইসের সংখ্যা হিসাব করতে হবে।

প্রতিদিন ব্যবহারে কত ইন্টারনেট স্পিড প্রয়োজন?
ইন্টারনেটের গতি নির্ধারণের জন্য প্রাথমিক ধাপ হল একশ এমবিপিএস গতি। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 03:07 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ইন্টারনেট ব্যবহার করার বিষয়টি আধুনিক যুগে প্রায় প্রতিটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইমেইল চেক, টেলিভিশনে সিনেমা দেখা বা ল্যাপটপে বাড়ি থেকে কাজ করা– এসব কাজের জন্য ইন্টারনেট প্রয়োজন।

আগে যেসব কাজ ইন্টারনেট ছাড়াই করার রেওয়াজ ছিল, এখন সেগুলোও ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে গিয়েছে, যেমন ভিডিও গেইম। ফলে নতুন ইন্টারনেট সংযোগ নিতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দৈনন্দিন জীবন আরামে কাটানোর জন্য আপনার কী ধরনের ইন্টারনেট স্পিড প্রয়োজন তা জানা।

এক্ষেত্রে যদি এমন কোনো সহজ সমাধান থাকত, যা সবার জন্য ঠিক তবে ভালো হত। কিন্তু এমন সহজ সমাধান নেই। ইন্টারনেটের স্পিড বা গতি ঠিক করার বেলায় অনেক বিষয় বিবেচনা করতে হয়। প্রথমে ভাবতে হবে, আপনি ইন্টারনেট সংযোগটি কী কাজে ব্যবহার করবেন। আপনি কি কেবল ওয়েব সার্চ করবেন না কি একই সময়ে চারটি টিভিতে ফোরকে মানের সিনেমা বা অনুষ্ঠান দেখবেন।

কেবল নিজের নয়, পরিবারের সব সদস্যের প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের বিষয়টিও আপনাকে ভাবতে হবে। মানুষের সংখ্যা ছাড়াও, প্রতিটি ব্যক্তির ডিভাইসের সংখ্যা হিসাব করতে হবে। যেমন, পরিবারের চারজন সদস্য থাকলে প্রত্যেকের কাছে একাধিক ডিভাইস থাকতে পারে, যেখানে একই সময়ে ইন্টারনেটে সংযোগ থাকতে পারে। এসব তথ্য জানার পরে ঠিকভাবে বুঝতে পারবেন কত গতির ইন্টারনেট আপনার প্রয়োজন।

এই ছবি থেকে কাজ অনুসারে দরকারি ইন্টারনেট গতির সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। ছবি: ওকলা

এই

ইন্টারনেটের গতি নির্ধারণের জন্য প্রাথমিক ধাপ হল সেকেন্ডে একশ মেগাবিট গতি। ‘স্পিডটেস্টডটকম’ ওয়েবসাইটের কোম্পানি ‘ওকলা’ অনুসারে, একশ মেগাবিট পার সেকেন্ড বা এমবিপিএস গতি ফোরকে ভিডিও স্ট্রিমিং, মাল্টিপ্লেয়ার গেইম ও বড় ফাইল দ্রুত ডাউনলোড করার জন্য যথেষ্ট। একাধিক ডিভাইস একই সময়ে ইন্টারনেটে সংযোগ থাকলেও এই গতি ভালো কাজ করে। মাঝেমধ্যে যারা বিভিন্ন কাজে অনলাইনে থাকেন তাদের জন্য চমৎকার হতে পারে এই গতি।

মনে রাখা দরকার, একশ মেগাবিট পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সাড়ে ১২ মেগাবাইট ডেটা।

যাদের কাছে কেবল কয়েকটি ইন্টারনেট-সংযোগওয়ালা ডিভাইস রয়েছে এবং সেগুলো মাঝেমধ্যে ব্যবহার হয় তারা কম গতি, যেমন ৫০ এমবিপিএস বা ২০ এমবিপিএস ব্যবহার করতে পারেন।

তবে এই কম গতিতে মাঝেমধ্যে ভিডিও বাফারিং বা কিছু ভিডিও গেইম খেলতে অসুবিধা হতে পারে। এ ছাড়া ইন্টারনেট সবসময় দ্রুত নাও হতে পারে। কখনও কখনও আপনার এলাকার মোট ব্যবহারের ওপর নির্ভর করে ইন্টারনেটের গতি সীমিত করতে পারে ইন্টারনেট সরবরাহকারীরা।

পরিবারের অনেক ডিভাইস একসঙ্গে চললে, বিশেষ করে বড় পরিবারের ক্ষেত্রে ইন্টারনেটের গতি বেশি থাকা দরকার। তাই বেশি গতি পাওয়ার সুযোগ থাকলে তা ব্যবহার করাই ভালো।

এ গতিতে ইন্টারনেট ব্যবহারে কখনো অসুবিধে হবে না। তবে অবস্থান ও ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের ওপর নির্ভর করে আপনার দ্রুত গতির সেবা পাওয়ার বিষয়টি কিছুটা কঠিন হতে পারে।