২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে গুগল প্লাস ফটোস

ওয়েব জায়ান্ট গুগলে সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাসের ফটো শেয়ারিং সার্ভিস ‘গুগল প্লাস ফটোস (Google+ Photos)’ বন্ধ করে দেওয়া হচ্ছে। চলতি বছর ১ অগাস্ট বন্ধ করে দেওয়া হবে সেবাটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 02:09 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

গুগলের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রথমে সার্ভিসটির অ্যান্ডয়েড সংস্করণ বন্ধ করা হবে। এরপর পর্যায়ক্রমে ওয়েব ও আইওএস সংস্করণও বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি।

‘গুগল প্লাস ফটোস’ বন্ধ হয়ে গেলেও থাকছে গুগলের ছবি শেয়ার করার নতুন সেবা গুগল ফটোস। ‘গুগল প্লাস ফটোস’-এর ছবিগুলো গুগল ফটোসে স্থানান্তর করার জন্য বিশেষ টুল চালু করেছে গুগল।

১ অগাস্টের আগে ছবি স্থানান্তরে ব্যর্থ হলেও সমস্যা নেই, গুগল টেইকআউটে থেকে যাবে গুগল প্লাস ফটোসের ছবিগুলো।

কেন বন্ধ করা হচ্ছে গুগল প্লাস ফটোস? এ নিয়ে গুগলের পক্ষ থেকে কিছু বলা না হলেও ধারণা করা হচ্ছে, স্ট্যান্ডঅ্যালোন ফটো শেয়ারিং সার্ভিস হিসাবে গুগল ফটোসের গুরুত্ব বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।