ফিরছে নোকিয়া
২০১৬ সাল থেকে নিজ ব্র্যান্ড নামে মোবাইল ফোন তৈরি ও বাজারজাত শুরু করবে ফিনিশ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মোবাইল ফোন উৎপাদন, বিক্রয় আর বিপণনের জন্য নোকিয়া অংশীদার খুজঁছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে ‘নোকিয়া’ নামটি ব্যবহার না করার চুক্তি থাকায়, চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ২০১৪ সালের শেষ প্রান্তিকের আগে নোকিয়া মোবাইল ফোন বাজারে আসবে না। এর বাইরে প্রতিষ্ঠানটি আর কোনো তথ্য জানায়নি।
২০১৪ সালে নোকিয়া মাইক্রোসফটের কাছে তাদের মোবাইল ফোন ব্যবসা বিক্রি করে দেয়।
