আনইনস্টলেও বন্ধ হয় না গুগল ফটোস অ্যাপ
গুগল ফটোস অ্যাপ নিয়ে আজগুবি এক সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। ডিভাইস থেকে মুছে ফেলেও বন্ধ করা যায় না অ্যাপটি, মুছে ফেলার পরও তা ছবি আর ভিডিও সংগ্রহ করছে।
সিএনএন জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার বন্ধ করতে যদি তা আনইনস্টল করে দেওয়ার পরও অ্যাপটি ব্যবহারকারীর ডিভাইস থেকে ছবি ও ভিডিও ক্লাউডে জমা করতে থাকে। এ সমস্যা সমাধানে গুগল কাজ করে যাচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গুগুলের একজন মুখপাত্র বলেন, “কিছু ব্যবহারকারী তাদের অ্যান্ড্রয়েড থেকে ফটোস অ্যাপ আনইনস্টল করার সময় বুঝতে পারেন নি যে তাদের অ্যান্ড্রয়েড থেকে ব্যাক আপ নেয়া এখনও চালু আছে। আমরা এ নিয়ে কাজ করছি যাতে ব্যবহারকারীরা সহজেই ব্যাকআপ রাখা বন্ধ করতে ফটোস অ্যাপ আনইনস্টল করতে পারেন।”
সাধারণত কোন অ্যাপ মুছে ফেলার পর তা কাজ করা বন্ধ হয়ে গেলেও, এ অ্যাপের ক্ষেত্রে গুগল সেটিংসে গিয়ে গুগল ফটোস ‘সিলেক্ট’ করে ব্যাকআপ বন্ধ করে দিতে হবে।
