২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ দশে সৌদি সুপারকম্পিউটার

প্রথমাবারের মতো বিশ্বের শীর্ষ দশ শক্তিশালী সুপার কম্পিউটারের তালিকায় উঠে এল মধ্যপ্রাচ্যের একটি সুপার কম্পিউটার। সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাস্ট)-এর এই সুপারকম্পিউটারের নাম ‘শাহিন ২।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:43 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারগুলোর র‌্যাংকিং প্রতিষ্ঠান টপ ৫০০- এর বের করা সর্বশেষ র‌্যাংকিংয়ে এই ক্রে এক্সসি৪০ সুপারকম্পিউটারটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সপ্তম মেশিনের স্থান করে নিয়েছে। আর তালিকায় শীর্ষ স্থানে আছে চীনের তিয়ানহে-২ কম্পিউটারটি।

টপ ৫০০ জানিয়েছে, গত ২২ বছরের ইতিহাসে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার যা শীর্ষ দশে অবস্থান নিতে পেরেছে।

৮০ কোটি ডলার খরচে বানানো এই সুপারকম্পিউটারে ৬ হাজারেরও বেশি নোডে ব্যবহার করা হয়েছে ২ লাখ প্রসেসর। এতে আছে, ১৭.৬ পেটাবাইট স্টোরেজ আর ৭৯০ টেরাবাইট মেইন মেমরি।

ইঞ্জিনের টার্বিউলেন্স, বায়ুমণ্ডলীয় ডায়নামিক্স আর নবায়নযোগ্য শক্তি নিয়ে গবেষণায় এই সুপারকম্পিউটার ব্যবহার করবে সৌদি আরব। সেই সঙ্গে শিল্পক্ষেত্রে খনিজ পদার্থ আর জীবাশ্ম জ্বালানী নিয়ে গবেষণার জন্য এটি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।