২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফাই গাইলেন রেডিট প্রধান

সোশাল নেটওয়ার্কিং সাইট রেডিট পরিচালক ভিক্টোরিয়া টেলরকে বরখাস্ত করার বিষয়ে মুখ খুললেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলেন পাও। গত শুক্রবার টেলরকে বরখাস্ত করা হয়।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এ বিষয়ে সমালোচনার ঝড় উঠার পর প্রথমবার  কথা বললেন এলেন।

তিনি বলেন, “সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক বছর ধরে কথা দিয়ে আসলেও আমরা আমাদের মডারেটরদের সর্বোচ্চ সহায়তা করতে পারি নি। আমরা আমাদের মডারেটরদের গুরুত্ব দেই; তারা রেডিট ফাংশন করার অনুমোদন দেয় আর প্রতিটি সাবরেডিটকে অসাধারণ করে তোলে আর বিভিন্ন সম্প্রদায়ের কাছে তুলে ধরে। এ বছর সাবরেডিটগুলো আর পুরো রেডিটকে অসাধারণ করে রাখতে আমরা মডারেটর আর অ্যাডমিনদের জন্য আরও ভালো টুল তৈরি করছি, কিন্তু আমাদের অবকাঠামো একই ধারণার, তাই এটি কিছু সময় নেবে।

“ব্যবস্থাপনার জন্য আমরা একজনকে ও এ নিয়ে সাহায্য করার জন্য একজন প্রকৌশলী নিযুক্ত করেছি। কমিউনিটি আর মডারেটরদের সঙ্গে কাজ করার জন্য আমরা আমাদের কমিউনিটি টিমে আরও পাঁচজন নিয়োগ দিয়েছি। রেডিট ডট কমেও আমরা পরিবর্তন আনছি, উন্নত সার্চ আর মোবাইল ওয়েব তৈরি করার মতো নতুন ফিচার যোগ করছি, কিন্তু আমাদের পরিক্ষামূলক পরিকল্পনায় উন্নয়ন প্রয়োজন। আমরা এগুলো খুঁজে বের করে সমাধানের চেষ্টা করছি।”

আরেকটি বিবৃতিতে তিনি বলেন, “গত কালকের জন্য আমাদের কমিউনিটির কাছে আমরা ক্ষমা চাচ্ছি।”

জুন মাসে বের হওয়া বিভিন্ন বিষয়ে পরিবর্তনের জন্য আবেদনকারী প্রতিষ্ঠান চেইঞ্জ ডট অর্গ নামের ওয়েবসাইট এলেন পাওকে রেডিটে তার পদ থেকে সরে যেতে আবেদন করে। শুক্রবারের বিতর্কের পর বিষয়টি আরও ধোঁয়াটে হয়। আর পাওয়ের লেখার সময়ের মধ্যেই ওই আবেদনে প্রায় ৯৬ হাজার স্বাক্ষর জমা হয়। পাওয়ের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ আসে আর তিনি সীমা অতিক্রম করছেন বলে রেডিট কমিউনিটির অনেকের অভিযোগের ভিত্তিতে এ আবেদন করা হয়।

এই আবেদনে দেড় লাখ স্বাক্ষর পড়লে পাওকে সরিয়ে দিতে রেডিটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স পাবলিকেশনের কোনো বাধা থাকবে না।