২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ক্লাউড অ্যাপ আনল আমাজন

নতুন একটি মোবাইল অ্যাপ বের করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আমাজন। এই অ্যাপ দিয়ে প্রতিষ্ঠানটির ক্লাউড ড্রাইভ সার্ভিসে মোবাইল ফোন থেকে অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইওএস, অ্যান্ড্রয়েড আর কিন্ডল ডিভাইসের জন্য এখন আমাজন ক্লাউড ড্রাইভ অ্যাপ পাওয়া যাচ্ছে।

অ্যাপটি অনেকটা আইক্লাউডের মতো কাজ করবে। অ্যাপটি দিয়ে ভিডিও দেখতে বা ছবি অ্যাকসেস করতে ব্যবহারকারীকে আলাদা ভিডিও অ্যাপ বা ফটো-ভিউয়িং অ্যাপের উপর নির্ভর করতে হবে।

এক বছরের জন্য আমাজন ক্লাউড অ্যাপে ৬০ ডলারের বিনিময়ে আনলিমিটেড ডকুমেন্ট স্টোরেজ আর ১২ ডলারের বিনিময়ে আনলিমিটেড ফটো স্টোরেজ কেনা যাবে। আর প্রতি মাসে ৬ ডলার দিয়ে দুটি স্টোরেজই একসঙ্গে ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, গুগল প্রতিমাসে ১০ টেরাবাইট স্টোরেজের জন্য ১শ’ ডলার আর ড্রপবক্স ও অ্যাপল মাসে এক টেরাবাইটের জন্য ১০ ডলার চার্জ করে থাকে।