২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে টেরাবাইটের প্লেস্টেশন ফোর

জুলাই মাসেই বাজারে আসছে সনির প্লেস্টেশন ৪ গেইমিং কনসোলের ১ টেরাবাইট সংস্করণ। ১৫ জুলাই ইউরোপের বাজার দিয়ে প্লেস্টেশন ৪-এর ১ টেরাবাইট সংস্করণ বাজারজাত শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

সম্প্রতি শেষ হওয়া ইলেকট্রনিক ইন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩)-এ এক্সবক্স ওয়ান কনসোলের ১ টেরাবাইট সংস্করণ আনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও। মাইক্রোসফটের পর সনির প্লেস্টেশনের ১ টেরাবাইট সংস্করণ বাজারজাতের ঘোষণা অনিবার্য ছিল বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

১ টেরাবাইট সংস্করণের পাশাপাশি ছোট ছোট পরিবর্তন আসছে প্লেস্টেশনের ৪-এর ৫শ’ জিবি সংস্করণেও। গেইমিং কনসোলটির ওজন কমানো হয়েছে দশ শতাংশ, সেই সঙ্গে বিদ্যুৎ শক্তির ব্যবহার কমানো হয়েছে ৮ শতাংশ।

১ টেরাবাইটের প্লেস্টেশন ৪-এর দাম সব জায়গায় এক হবে না। বিক্রয়কারী আউটলেটগুলোভেদে জনপ্রিয় গেইমিং কনসোলটির দামে পার্থক্য থাকবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।