২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ষা নেই ‘ভিডিও অটোপ্লে’ থেকে

ইন্টারনেটের বিভিন্ন সাইটে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এমন ভিডিওর সংখ্যা বেড়েই চলেছে। ব্যবহারকারীদের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। সর্বশেষ ভিডিও আর জিফের জন্য অটোপ্লে ফিচার চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের এক প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেটে এ ধরনের ভিডিওর দৌরাত্ব যেভাবে বাড়ছে, তাতে এর হাত থেকে রক্ষা পেতে হলে ফেইসবুক, টুইটারসহ যাবতীয় মিডিয়া ওয়েবসাইটের প্রবেশ করাই ছেড়ে দিতে হবে ব্যবহারকারীকে।

ম্যাশএবলের ওই প্রতিবেদন অনুযায়ী, অদূর ভবিষ্যতে এই ধরনের কনটেন্টের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই ব্যবহারকারীদের, বরং ওয়েবসাইটগুলোতে উপস্থিতি আরও বাড়বে ভিডিওগুলোর।

সম্প্রতি নিজস্ব সেবায় ভিডিও এবং জিফ অটোপ্লে ফিচার যোগ করেছে মাইক্রোব্লগিং সাইট টু্ইটার। ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে প্লে হবে বলেও জানিয়েছে সাইটটি। টুইটারের আগেই ইন্সটাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন মিডিয়া সাইট এ ধরনের কনটেন্ট যোগ করার কাজ শুরু করেছে।

ইন্টারনেটে বিভিন্ন সাইটে এ ধরনের কনটেন্টর উপস্থিতির মূল কারণটাই আর্থিক। এর মাধ্যমে ‍বিজ্ঞাপনদাতাদের ভিডিও বিজ্ঞাপনের দিকে আকৃষ্ট করতে চাচ্ছে সাইটগুলো। বিষয়টি প্রমাণ করার জন্য ম্যাশএবল এক চার্টের মাধ্যমে ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে সাইটগুলোর আয় বিগত কয়েক বছরে কী পরিমাণ বেড়েছে তা দেখিয়েছে। আয় বৃদ্ধির বিষয়টি জড়িত থাকায় অন্যান্য সাইটগুলোও এ ফিচার নিজেদের সেবায় যোগ করছে।