২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলিভারি অ্যাপ বানাচ্ছে অ্যামাজন

অ্যাপভিত্তিক ডেলিভারি সেবার ব্যবসায় যোগ দিতে পারে শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও বলা হচ্ছে পরীক্ষামূলক পর্যায়ে আছে অ্যামাজনের নতুন ডেলিভারি অ্যাপ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 01:35 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

অ্যামাজনের নতুন অ্যাপ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। সংশ্লিষ্ট এক গোপন সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপটির নাম হবে ‘অন মাই ওয়ে’।

অ্যাপটিতে লেনদেনের মাধ্যম হিসেবে অ্যামাজন স্টোর ক্রেডিট ব্যবহার করা হবে নাকি প্রচলিত অর্থের মাধ্যমে লেনদেন করা হবে সে বিষয়ে অ্যামাজন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে সংবাদপত্রটি।

টাস্কর‌্যাবিট এবং পোস্টমেটসের মতো অ্যামাজনের ওই অ্যাপ থেকে পণ্য সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন ক্রেতা। পণ্য সরবরাহকারী হিসেবে অ্যাপল এবং স্টারবাকসের সঙ্গে চুক্তির পর আলোচনায় এসেছে পোস্টমেটস। নতুন করে গুরুত্ব বেড়েছে অ্যাপভিত্তিক সরবরাহ সেবার।