২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ডেটা সলিউশন নিয়ে হিটাচি ও টেকভ্যালি

দেশের বাজারে নতুন এসডিআই সলিউশিন নিয়ে এসেছে হিটাচি ডেটা সিস্টেমস কর্পোরেশন এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির সহযোগী টেক ভ্যালি নেটওয়ার্কস। সম্প্রতি রাজধানী ঢাকার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সেবাগুলো নিয়ে ঘোষণা দেয় উভয় প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 05:06 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

এই সেবাগুলো গ্রাহকদের সফটওয়্যারভিত্তিক অবকাঠামো সরবরাহ করবে যা হার্ডওয়্যার নির্ভরতা আর অবস্থানের সীমাবদ্ধতা অতিক্রম করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য তথ্যপ্রযুক্তি ও উন্মুক্ত ডেটার ব্যবহার সহজ করে দেবে-- বলা হয়েছে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

এই বিষয়ে ভারত ও বাংলাদেশে হিটাচি ডেটা সিস্টেমসের ভাইস-প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ভিভেকানন্দ ভেনুগোপাল বলেন, “বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এর অংশ হতে পেরে আনন্দিত। এইচডিএস সফটওয়্যারভিত্তিক নতুন প্রজন্মের প্রযুক্তি সরবরাহ করছে যার ডিজাইন করা হয়েছে ক্রেতাদের চাহিদার পরিবর্তনের কথা মাথায় রেখে।”

এ বিষয়ে টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেডের প্রধান নির্বাহী গোলাম রাসুল বলেন, “তথ্য প্রযুক্তি অবকাঠামো সেবা দাতা হিসেবে হিটাচি ডেটা সিস্টেমসের সফটওয়্যার-ডিফাইনড অবকাঠামোর মাধ্যমে আইটির সহজিকরণকে স্বাগত জানাচ্ছি আমরা। এইচজিএসের সঙ্গে জোট বেঁধে সঠিক সমাধান সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। এইচডিএসের নতুন সলিউশন থেকে মধ্যম আকারের প্রতিষ্ঠানগুলোও আকর্ষণীয় দামে উচ্চমানের সেবা পাবে।”

“বাংলাদেশের বাজারে আমরা চেষ্টা করব সরকার ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখার।”- বলেন গোলাম রসুল।