২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ঝুঁকিমুক্ত নয় জার্মান সংসদ

জার্মান সংসদের কম্পিউটার নেটওয়ার্কের উপর সাইবার আক্রমণের ঘটনা আবিষ্কৃত হয়েছে এক মাস আগে। এখনও জার্মান সংসদের কম্পিউটার থেকে ডেটা চুরি করছে ওই সাইবার হামলায় ব্যবহৃত ম্যালওয়্যারগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 03:19 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বিবিসি জানিয়েছে, মে মাসের ওই সাইবার আক্রমণের মূল হোতার পরিচয় এখনও পরিষ্কার নয় তদন্তকারীদের কাছে। কী পরিমাণ ডেটা চুরি হয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট তদন্তকারীরা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মে মাসের ওই সাইবার আক্রমণের ঘটনায় জার্মান রাজনীতিবিদ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত ২০ হাজার কম্পিউটারের বেশিরভাগই ম্যালওয়্যার সংক্রমণের শিকার হয়েছিল।

জার্মান সংবাদপত্র দার স্পিগেল জার্মান সংসদের এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এখনও সচল আছে এবং ডেটা চুরি করে যাচ্ছে ম্যালওয়্যারগুলো। প্রাথমিকভাবে সাইবার আক্রমণের মূল হোতা হিসেবে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করা হলেও ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে মস্কো।

হ্যাকারদের দখলকৃত সার্ভারগুলো পাল্টে ম্যালওয়্যার সংক্রমণ এড়ানো যায় কি না, সেটিও তদন্তকারীরা বিবেচনা করে দেখছেন বলে জানিয়েছে বিবিসি।