২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিটে ‘হয়রানিবিষয়ক ফোরাম’ বন্ধ

ব্যবহাকারীদের জন্য সাইবার হয়রানির উৎস হয়ে দাঁড়ানোয় ৫টি জনপ্রিয় ফোরাম বন্ধ করে দিয়েছে রেডিট। তবে এই পদক্ষেপ নেওয়ার পর ব্যবহারকারীদের সমালোচনার মুখে পরেছে সোশাল নিউজ সাইটটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বিবিসি জানিয়েছে, রেডিট কর্তৃপক্ষ সাইবার হয়রানি ঠেকাতে আরও কঠোর হওয়ার যে ঘোষণা মে মাসে দিয়েছিল তারই সূত্র ধরে বন্ধ করে দেওয়া হয়েছে ফোরামগুলো।

হয়রানিমূলক আচরণ বন্ধ না হলে আরও ফোরাম বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে রেডিট কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সহজভাবে নেয়নি সাইটটির নিয়মিত ব্যবহারকারীদের অনেকেই। সমালোচনা তো বটেই, সাইটটির ব্যবস্থাপকদের ব্যঙ্গ-বিদ্রুপ করে নানা পোস্ট শেয়ার করে চলেছেন ক্ষিপ্ত ব্যবহারকারীরা।

বিবিসি জানিয়েছে, বন্ধ করে দেওয়া ফোরামগুলোতে হয়রানির শিকার হচ্ছিলেন স্থুলতার শিকার, কৃষ্ণাঙ্গ, গেইমার এবং লিঙ্গ পরিবর্তনকারী ব্যবহারকারীরা। রেডিট কর্তৃপক্ষের ব্যবহারকারীদের বাক-স্বাধীনতার উপর হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই, তবে বাক-স্বাধীনতার অধীকারের সুযোগ নিয়ে কেউ সাইবার হয়রানির চেষ্টা করলে সেক্ষেত্রে হস্তক্ষেপ করা হবে-- বলা হয়েছে সাইটটির পক্ষ থেকে।