টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন কস্টোলো
টুইটার ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ডিক কস্টোলো তার পদ ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি আগামী ১ জুলাই অন্তর্বর্তী সময়ের জন্য তার স্থলাভিসিক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭ দশমিক ৭ শতাংশ বেড়ে গেছে।
প্রতিষ্ঠানের ব্যবহারকারী বৃদ্ধিতে অসন্তুষ্ট বিনিয়োগকারীদের চাপের মধ্যে ছিলেন কস্টোলো।
এক বিবৃতিতে তিনি বলেন, তিনি ‘টুইটার টিমের জন্য ভীষণভাবে গর্বিত’।
টুইটার জানিয়েছে, কস্টোলোর একজন উত্তরসুরি খোঁজার জন্য বোর্ড একটি কমিটি গঠন করেছে।
