এফবিআইয়ের ‘তদারকিতে’ পর্ন লিংক!
এফবিআইয়ের তদারকিতে থাকা বেশ কিছু সংখ্যক ওয়েবসাইটে পর্ন এবং অ্যাডওয়ারের উপস্থিতি ছিল বলে জানিয়েছে বিবিসি। এই সাইটগুলোর মধ্যে ছিল এফবিআইয়ের তদারকিতে থাকা মেগাআপলোড প্রতিষ্ঠাতা কিম ডটকমের কয়েকটি ওয়েবসাইটও।
সাইটগুলো এখন বন্ধ আছে এবং কোনো কনটেন্টই আর দেখা যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।
এফবিআই প্রশাসনিক ভুলের কারণে ওয়েবসাইটের ডোমেইনের মালিকানা নবায়ন না করায় সাময়িক সময়ের জন্য বেহাত হয়ে গিয়েছিল সাইটগুলোর নিয়ন্ত্রণ।
এফবিআইয়ের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় সাইটগুলো পর্ন লিংক ও অ্যাডওয়্যারের উপস্থিতি সম্পর্কে টুইটারের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছেন কিম। যুক্তরাষ্ট্র সরকার ওই সাইটগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না বলে টুইটারে মন্তব্য করেন তিনি।
টরেন্টফ্রিকের দেওয়া তথ্য অনুযায়ী, কিম ডটকম পরিচালনা করতেন কিন্তু পরে বাজেয়াপ্ত করা হয়েছে এমন অনেক সাইটে প্রবেশ করা মাত্র সেগুলো হঠাৎ করেই ব্যবহারকারীদের পর্ন সাইট, ভুয়া নিরাপত্তা সফটওয়্যার, অ্যাডওয়্যার এবং ভুয়া অফারের লিংকে নিয়ে যেত।
অন্যদিকে এফবিআই এখনও এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে বিবিসি।
