২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানি ঠেকাতে তৎপরতা রেডিটের

নিজস্ব প্ল্যাটফর্মে হয়রানি ঠেকাতে নতুন ‘অ্যান্টি-হ্যারাসমেন্ট’ নীতিমালা চালু করেছে সংবাদভিত্তিক সোশাল প্লাটফর্ম রেডিট। নতুন এই নীতিমালার বদৌলতে অন্যান্যদের হয়রানি করার অভিযোগে অভিযুক্ত ব্যবহারকারীকে নিষিদ্ধ করতে পারবে সাইটটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার এক ব্লগ পোস্টের মাধ্যমে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীরা মেইলের মাধ্যমে হয়রানির অভিযোগ করতে পারবেন। তবে নতুন এই নীতিমালাটি নিয়ে সন্তুষ্ট নন সাইটটির অনেক ব্যবহারকারী। নীতিমালাটি ‘অস্পস্ট’ বলে অভিযোগ করেছেন তারা।

রেডিটের হেড অফ কমিউনিটি জেসিকা মরেনো, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এলেন পাও এবং সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অ্যালেক্সিস ওহানিয়ান স্বাক্ষর করেন ওই ব্লগ পোস্টে।

মত প্রকাশের স্বাধীনতা ও পরিচয় গোপন রাখার ক্ষেত্রে উদারমনা আচরণের জন্য পরিচিত রেডিট। তবে সাম্প্রতিক বছরগুলোতে সাইটটিতে হয়রানির ঘটনা লক্ষনীয় হারে বেড়েছে বলে স্বীকার করেছেন সাইটটির শীর্ষ কর্মকর্তারা।

অন্যদিকে রেডিটের কিছু সংখ্যক ব্যবহারকারী অভিযোগ করেছেন, নতুন এই নীতিমালাটি অস্পষ্ট এবং মত প্রকাশের স্বাধীনতার বিরোধী। এ প্রসঙ্গে সাইটটির একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “সবাইকে নিরাপদ রাখতে যাবেন না। এটি ফেইসবুক নয়, মত প্রকাশের স্বাধীনতা আছে এমন একটি প্ল্যাটফর্ম রেডিট।”