২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েনবান্ধব হচ্ছে নাসডাক

শেয়ার বাজারে নিরাপদ ও কার্যকর লেনদেনের নতুন অবকাঠামো তৈরি করতে বিটকয়েনের ব্যবহার শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সেঞ্জ। ভার্চুয়াল কারেন্সি হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে পরিচিত ও ব্যবহার উভয়ই বেড়েছে বিটকয়েনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 12:36 AM

Updated : 12 Oct 2022, 03:41 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, বিটকয়েনের মাধ্যমে লেনদেন বাণিজ্য খাতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন প্রযুক্তিমুখী ব্যাংকাররা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে আলাদা জনপ্রিয়তা আছে নাসডাক স্টক এক্সচেঞ্জের।

‘নাসডাক প্রাইভেট মার্কেট’-এর রেকর্ড সংরক্ষণের জন্য ব্লকচেইনের ব্যবহার শুরু করা হচ্ছে সোমবার ঘোষণা দিয়েছে নাসডাক কর্তৃপক্ষ। ব্লকচেইন হচ্ছে এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে বিটকয়েন লেনদেনের কার্যক্রম সম্পন্ন করে। এটি বিটকয়েন লেনদেনের ত্রুটিহীন ও নির্ভরযোগ্য ডিজিটাল রেকর্ড তৈরি করে বলে জানিয়েছে সিএনএন।