২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওর পার্কে ড্রোন নিষিদ্ধ

টোকিওর পার্কে ব্যক্তিমালিকানাধীন ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে একটি ড্রোন আবিষ্কারের পর এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে আবিষ্কৃত ড্রোনটি তেজস্ক্রিয় পদার্থ বহন করছিল। ঘটনার মূল হোতা ৪০ বছর বয়সী ইয়াসুও ইয়ামামোতো এপ্রিল মাসের শেষ দিকে স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

জাপান সরকারের পারমানবিক শক্তিবিষয়ক নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কাজ করেছিলেন বলে স্বীকার করেন ইয়ামামোতো।

টোকিওর ৮১টি পাবলিক পার্কে একসঙ্গে ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৫০ হাজার ইয়েন বা ৪২০ মার্কিন ডলারের সমপরিমাণ জরিমানা গুনতে ওই ড্রোনের মালিককে।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ড্রোনগুলোকে শিশুদের জন্যেও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে টোকিওর স্থানীয় কর্তৃপক্ষ।