২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বের সেরা’ স্মার্টফোন ক্যামেরা

ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা এলজি তাদের নতুন স্মার্টফোন জি৪ উন্মোচন করেছে মঙ্গলবার। ‘সম্ভবত এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা’—বলা হয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদনে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

জি৪-এর ক্যামেরা অ্যাপ চালু হতে সময় নেয় ০.৬ সেকেন্ড। ০.২৭৬ সেকেন্ডে ছবি তোলে এর ১৬ মেগাপিক্সেলের এই ক্যামেরা। লেজার অটোফোকাস ফিচার আছে এই ক্যামেরায়, আছে স্পেকট্রাম সেন্সর।

ওই প্রতিবেদনের সূত্রমতে, আইফোন ৬ বা স্যামসাং গ্যালাক্সি এস৬-এর মতো অন্যান্য স্মার্টফোনের ক্যামেরার চেয়ে জি৪-এর ক্যামেরার অ্যাপারচার বড়, এফ ১.৮, যেটি গ্যালাক্সি এস৬-এ ১.৯ এবং আইফোন৬-এর ২.২। বাজারের স্মার্টফোনগুলোর ক্যামেরার সেটিংস অপশনে কিছু সাধারণ সুবিধা থাকলেও, এই স্মার্টফোনের ক্যামেরাতে ব্যবহারকারী ডিজিটাল এসএলআর ক্যামেরার মতো শাটার স্পিড, আইএসও এবং আলো নিয়ন্ত্রণের মতো সুবিধা পাবেন। সেইসঙ্গে রয়েছে কমপ্রেসড জেপিইজি ফাইলে ছবি সেইভ করা আর ফটো এডিটিংয়ের সুবিধা।

এতে রয়েছে ৮ মেগাপিএক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

জলদি ক্যামেরা অ্যাপ চালু করতে স্মার্টফোনটির স্ক্রিন লক থাকা অবস্থায় এর ভলিউম ডাউন বাটনে ডাবল ক্লিক করলেই হবে। এরপর একটি ক্লিক করেই ছবি তোলা যাবে। স্মার্টফোনে অন্য কোনো অ্যাপ ব্যবহার করার সময় শুধু ক্যামেরা অ্যাপে টাচ করেই ক্যামেরা অ্যাপ চালু করা যাবে।

বেশিক্ষণ ছবি তোলার জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি- এমনটাই জানিয়েছেন এর নির্মাতারা।

কবে থেকে জি৪ বিক্রি শুরু হবে বা এর দাম কেমন হবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি এলজি।