২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ডেল-এর নতুন প্রধান আতিকুর রহমান

কম্পিউটার নির্মাণ ও এ বিষয়ক সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান ডেল-এর কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান। ডেল বাংলাদেশের জনসংযোগ বিভাগ থেকে তার নিয়োগ বিষয়ে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 03:26 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

এই নিয়োগের ফলে আতিকুর বাংলাদেশে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান সোনিয়া বশির কবীরের স্থলাভিষিক্ত হলেন। গত জুনে সোনিয়া মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পদে যোগ দেওয়ার পর থেকে আতিকুর ‘ভারপ্রাপ্ত’ হিসেবে বাংলাদেশে ডেল-এর কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন।

২০১৪ সালের হিসেব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ডেল বিশ্বে তৃতীয় বৃহত্তম পিসি নির্মাতা।

ডেল-এর ‘সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস’ বিভাগের মহাব্যবস্থাপক শেহজাদ আসলাম খান এই ব্যবসায় আতিকুরের ‘ব্যাপক জ্ঞান, টিম ওয়ার্কে পারদর্শিতা এবং লক্ষ্য অর্জনে দৃঢ়তার’ প্রশংসা করেছেন।

আতিকুর রহমানের পেশাগত জীবন শুরু হয় টেলিযোগাযোগবিষয়ক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান সিমেন্স-এ কাজের মাধ্যমে। সেখানে ছয় বছর কাজ করার পর তিনি মাইক্রোসফট বাংলাদেশে হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে আরো ছয় বছর কাজ করেন। গত তিন বছর ধরে ডেল-এর সঙ্গে রয়েছেন।