বিটটরেন্ট ব্যবহারকারীর তালিকা তলব
বেআইনীভাবে মার্কিন চলচ্চিত্র ‘দ্যা ডালাস বায়ারস ক্লাব’ ডাউনলোড করার জন্য ডাইনলোডকারীদের বিরুদ্ধে মামলা করেছে চলচ্চিত্রটির স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠানটি। ওই মামলার জের ধরে অষ্ট্রেলিয়ার ৬টি ইন্টারনেট সোবাদাতা প্রতিষ্ঠানকে চলচ্চিত্রটির ডাউনলোকালীদের নাম ও ঠিকানা জানানোর আদেশ দিয়েছে দেশটির আদালত।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের ফেব্রুয়ারিতে মামলাটির খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। বাদীপক্ষের মতে, ৪ হাজার ৭২৬টি ভিন্ন আইপি অ্যাড্রেস থেকে পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং সেবা ‘বিট টরেন্ট’ ব্যবহার করে চলচ্চিত্রটি অনলাইনে শেয়ার করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির কোনো অনুমতি নেয়া হয়নি।
আদালতের মতে, শুধু কপিরাইট আইন ভাঙ্গার ক্ষতিপূরণ আদায় করতেই ব্যবহার করা হবে ডাউনলোডকারীদের তথ্যগুলো। তবে তথ্যগুলো পাওয়ার পর ডাউনলোডকারীরা কপিরাইট আইন ভঙ্গ করেছেন এ বিষয়টি প্রমাণ করতে হবে চলচ্চিত্রটির স্বত্ত্বাধীকারী প্রতিষ্ঠানটিকে।
বেআইনীভাবে নিয়মিত ডিজিটাল কনটেন্ট ডাউনলোডকারী শীর্ষদেশগুলোর মধ্যে একটি অষ্ট্রেলিয়া। নতুন চলচ্চিত্রগুলো দেরি করে মুক্তি পাওয়া এবং সেগুলোর দাম বেশি হওয়ার কারণেই দেশটির নাগরিকরা বেআইনী পথ বেছে নেন, জানিয়েছে বিবিসি।
