কল অফ ডিউটি: নতুন ম্যাপ, নতুন গল্প
জনপ্রিয় ফার্স্ট-পারসন শুটিং গেইম কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ গেইম ‘কল অফ ডিউটি: অ্যাডভান্সড ওয়্যারফেয়ার’-এ যোগ হচ্ছে নতুন ম্যাপ। সেই সঙ্গে ‘এক্সো জোম্বি’-তে যোগ হচ্ছে নতুন অধ্যায়।
গেইমস্পট ডটকমের প্রতিবদেন অনুযায়ী, এক্সবক্স ৩৬০ এবং এক্সবক্স ওয়ান এর গেইমাররা কল অফ ডিউটির নতুন ‘অ্যাসেনডেন্স ডিএলসি’ প্যাক পাবেন ৩১ মার্চ।
নতুন ডিএলসি প্যাকের ট্রেইলার প্রচার করা শুরু করেছে নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ড। অ্যাডভান্সড ওয়্যারফেয়ারের চারটি এক্সটেনশন প্যাক আনছে অ্যাকটিভিশন ব্লিজার্ড। এর মধ্যে ‘অ্যাসেনডেন্স’ দ্বিতীয়টি।
‘অ্যাডভান্সড ওয়্যারফেয়ার সিজন পাস’-এর জন্য ৫০ ডলার খরচ করে থাকলে গেইমাররা নতুন এক্সটেনশন প্যাক ডাউনলোড করতে পারবেন বিনা খরচে। আর তা না হলে এটি ডাউনলোড করতে হবে ১৫ ডলারের বিনিময়ে।
