স্ন্যাপচ্যাটে আলিবাবার বিনিয়োগ
মেসেজিং সার্ভিস স্ন্যাপচ্যাটে ২০ কোটি ডলার বিনিযোগ করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এই বিনিয়োগে স্ন্যাপচ্যাটের বাজারমূল্য দেড়শ’ কোটি ডলারে পৌঁছাতে পারে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আলিবাবার নতুন বিনিয়োগে ভেনচার ক্যাপিটালিস্টদের সমর্থন পাওয়া শীর্ষ তিন স্টার্টআপ প্রতিষ্ঠানের মধ্যে চলে এসেছে স্ন্যাপচ্যাট।
গত ছয়মাসের মধ্যে দ্বিতীয়বারের মত নগদ বিনিয়োগ পেল স্ন্যাপচ্যাট, যা ২০১৩ থেকে চলতি বছরের মধ্যে পঞ্চমবার। ২০১৩ সালে শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক তিনশ’ কোটি ডলারের বিনিময়ে স্ন্যাপচ্যাটের মালিকানা কেনার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন স্ন্যাপচ্যাট প্রধান ইভান স্পিগেল।
সিনেটের প্রতিবেদনে অনুযায়ী, স্ন্যাপচ্যাটের বাজারমূল্য বাড়ানোর পেছনে প্রধান অবদানটি ছিল ভেনচার ক্যাপিটালিস্ট ফার্ম ক্লেইনার পারকিনস কওফিল্ড অ্যান্ড ব্যায়ারসের। ২০১৪ সালে ২ কোটি ডলার বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি।
২০১১ সালে ফটো শেয়ারিং সার্ভিস হিসেবে যাত্রা শুরু করেছিল স্ন্যাপচ্যাট, পরে যোগ হয় ভিডিও শেয়ারিং ও চ্যাট ফিচার। টিনএজারদের মধ্যেই বেশি জনপ্রিয় অ্যাপটি।
