২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ডিভাইসে ‘এইচবিও নাও’

এখন অ্যাপল ডিভাইসেই দেখা যাবে এইচবিও নেটওয়ার্কের টিভি শো। এপ্রিল মাস থেকে অ্যাপল ডিভাইসে এইচবিওর স্ট্রিমিং সেবা ‘এইচবিও নাও’ উপভোগ করা যাবে বলে নিশ্চিত করেছে উভয় প্রতিষ্ঠান।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, স্ট্রিমিং সেবা নিয়ে অ্যাপল আর এইচবিও-র মধ্যে নতুন চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, চলতি বছর এপ্রিলের শুরু থেকে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা তাদের ডিভাইসেই এইচবিও-এর মুভি বা টিভি শো স্ট্রিম করে দেখতে পারবে।

এজন্য ব্যবহারকারীদের মাসিক ১৪.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে।

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই চালু থাকবে এই স্ট্রিমিং সেবা। বিভিন্ন প্লাটফর্মে ‘এইচবিও নাও’ সেবা চালু করার লক্ষ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছে এইচবিও কর্তৃপক্ষ।