২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে দুই গ্যালাক্সি স্মার্টফোন

বাংলাদেশে গ্যালাক্সি সিরিজের নতুন দুই স্মার্টফোন ই৫ ও ই৭ বাজারজাত করা শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। সাদা ও কালো রঙের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে স্মার্টফোন দুটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 08:16 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, সুপার অ্যামোলেড এইচডি স্ক্রিন ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে দুই স্মার্টফোনেই। দুটি ফোনেই আবার এক সঙ্গে দুই সিম ব্যবহার করা যাবে।

১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে ‘ওয়াইড অ্যাঙ্গেল সেলফি’ তোলা যাবে স্মার্টফোন দুটির ফ্রন্ট ক্যামো দিয়ে। ‘ভয়েস কমান্ড’ আর ‘পাম জেসচার’ দিয়েও ছবি তোলার ফিচার আছে দুই স্মার্টফোনে।

গ্যালাক্সি ই৫-এর বাজার মূল্য হবে ২৪,৯০০ টাকা এবং ই৭ এর মূল্য হবে ২৯,৯০০ টাকা।