২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক চাপ বাড়ায় না সোশাল মিডিয়া

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীর মানসিক চাপ বাড়ায় না ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 05:01 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

তবে অনলাইন বন্ধুদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন ঘটনাগুলো ঠিকই জানেন তারা।

বিলেতি দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৮শ’ নাগরিকের উপরে ‘পিউ রিসার্চ সেন্টার’-এর চালানো গবেষণা থেকে উঠে এসেছে নতুন এই তথ্য। আগে ধারণা করা হত ব্যবহারকারীর উপর মানসিক চাপ বাড়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

পিউ রিসার্চের গবেষণা অনুযায়ী, নিয়মিত টুইটার ও ইমেইল সেবা ব্যবহার করেন এবং সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন যে সকল নারী তারা অন্যদের তুলনায় ২১ ভাগ কম মানুষিক চাপে ভোগেন।

তবে এ ব্যাপারে রাটগার্স ইউনিভার্সিটির শিক্ষক ও ‘সোসাল মিডিয়া অ্যান্ড দ্য কস্ট অফ কেয়ারিং’ বইটির লেখক কিথ হ্যাম্পটন বলেন, সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের মানষিক অশান্তির বিভিন্ন কারণ সম্পর্কে সচেতন হয়ে উঠেন। তার মতে, এই প্রক্রিয়া মানুষের জীবনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আরও বেদনাদায়ক করে তোলে এবং সংক্রামক রূপ ধারণ করে মানসিক চাপ।