২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০-এ চালকবিহীন গাড়ির লক্ষ্য গুগলের

২০২০ সাল নাগাদ ব্যবসায়িক উৎপাদনের লক্ষ্যে চালকবিহীন গাড়ি প্রস্তুত করতে চাইছে টেক জায়ান্ট গুগল। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম সাড়ির বিভিন্ন অটোমোবাইল নির্মাতার সঙ্গে আলোচনাও করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:11 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জেনারেল মটর্স, ফোর্ড, টয়োটা ও ফোক্সভাগেনের মতো প্রভাবশালী অটোমোবাইল নির্মাতার সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনার চলছে বলে নিশ্চিত করেছেন গুগলের ‘সেলফ-ড্রাইভিং কার’ প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন।

এ ধরনের চালকবিহীন গাড়ির প্রটোটাইপ তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে প্রটোটাইপগুলো পরীক্ষা করবে গুগল। গুগল চালকবিহীন গাড়ির একটি প্রটোটাইপ দেখালেও আর্মসনের ভাষ্যে-- আসল চালকবিহীন গাড়ির প্রযুক্তির সঙ্গে প্রটোটাইপের আকাশ-পাতাল পার্থক্য থাকবে।

তবে এই প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা এর ব্যয়। এই গাড়িগুলোর ইন্টিগ্রাল সেন্সরের খরচ প্রায় ৭০ হাজার ডলার। তবে এ প্রযুক্তি এই শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আর্মসন।