২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিংয়ের শিকার ১৯ হাজার ফরাসী সাইট!

সাইবার হামলার শিকার হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ ১৯ হাজার ফরাসী ওয়েবসাইট। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই থবর জানান ফরাসী সাইবারডিফেন্স প্রধান রিয়ার অ্যাডমিরাল আহনু খুস্তিয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা এএনএসএসআই।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

ফরাসী সরকারি কর্মকর্তাদের বরাত নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার থেকে ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়িক, ধর্মীয় গোষ্ঠী, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো্ হ্যাক করে ইসলাম সমর্থক ছবি ও বার্তা প্রচার করছে হ্যাকাররা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হামলার শিকার হয়েছে বলেও নিশ্চিৎ করেছেন খুস্তিয়ে।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে খুস্তিয়ে জানান, “বড় কোনো ক্ষতি নয় বরং হয়রানি করাই হ্যাকারদের এই হামলার উদ্দেশ্য। হামলার কারণে আমাদের কাজের কোনো ক্ষতি হয়নি।”

ফ্রান্সের গোয়েন্দা সংস্থা এএনএসএসআই-এর মহাপরিচালক গিউম পুপার সিএনএনকে জানান, “ছোট প্রতিষ্ঠানগুলোর দুর্বল সাইবার নিরাপত্তার সুযোগ নিয়ে হামলাগুলো চালিয়েছে হ্যাকাররা। আর কাজগুলোও খুব একটা জটিল নয়।”

সিএনএন-এর এক রিভিউতে দেখা যায়, সত্যিই দেশটির সবচেয়ে জনপ্রিয় ১৫টি ওয়েবসাইটে কোনো হামলা হয়নি, কাজ করছে কোনোরকম ঝামেলা ছাড়াই। শার্লি হেবদো পত্রিকার কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে গত সপ্তাহে একটি জিহাদি ওয়েবসাইট ব্লক করে দেয় র‌্যাগট্যাগ হ্যাকাররা। সাম্প্রতিক হামলাগুলো তারই প্রতিশোধমূলক পদক্ষেপ বলে ধারণা প্রকাশ করেছে সিএনএন।