২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ থেকেই বছরে হাজার কোটি ডলার

২০১৪ সালে আইওএস ডেভেলপারদের এক হাজার কোটি ডলার পরিশোধ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আইফোন ও আইপ্যাডের জন্য অ্যাপ তৈরি বাবদ ডেভেলপারদের ওই পরিমাণ অর্থ পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ২০০৮ সালে অ্যাপ স্টোর লঞ্চের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাপলের কাছ থেকে আড়াই হাজার কোটি ডলার পেয়েছেন ডেভেলপাররা।

আইওএস অ্যাপ থেকে হওয়া নিজস্ব আয়ের ৭০ শতাংশ ডেভেলপারদের দিয়েছে অ্যাপল। ২০১৪ সাল অ্যাপ স্টোর এবং আইওএস অ্যাপ ডেভেলপারদের জন্য বছরটি ‘অসাধারণ’ ছিল বলে জানিয়েছেন অ্যাপলের সফটওয়্যার ও ইন্টারনেট সার্ভিসেস বিভাগের প্রধান ও প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ।

তবে অ্যাপলের তথ্য অনুসারে, ব্যবহারকারীরা ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে আইওএস অ্যাপে কম খরচ করেছেন।