৬৮ শতাংশ ডিভাইসে আইওএস ৮
মোবাইল ফোন বিষয়ক সাইট জিএসএমএরিনা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের শেষ তিন মাসেই বেড়েছে আইওএসের ব্যবহার। অক্টোবর মাসের শুরুতে আইওএস ৮ ব্যবহার করা হচ্ছিল ৪৬ শতাংশ ডিভাইস। তিন মাসের ব্যবধানে এই হার ৬৮ শতাংশে পৌঁছেছে।
তবে এখনও অ্যাপলের তৈরি ২৯ শতাংশ মেবাইল ডিভাইসে আইওএস ৭ ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে জিএসএমএরিনা।
