২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল কোডে বন্ধ ইয়াহু-বিং!

শুক্রবার হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল মাইক্রোসফটের বিং এবং ইয়াহু ইনকর্পোরেটেডের সার্চ ইঞ্জিন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইবার আক্রমণের কারণে নয়, বরং মাইক্রোসফটের নতুন সফটওয়্যার আপডেটে দুর্বল কোডের কারণেই ব্যবহার করা যাচ্ছিল না সার্চ ইঞ্জিন দুটি।

২০০৯ সাল থেকে ইয়াহুর সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্ট সরবরাহ করে বিং। মাইক্রোসফট বিং সার্চ ইঞ্জিন বন্ধ থাকার খবর নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি ইয়াহু।

দুটি প্রতিষ্ঠানের সার্চ ইঞ্জিনই পুনরায় চালু হয়েছে। তবে দুর্বল সফটওয়্যার আপডেট বাজার থেকে উঠিয়ে নিতে মাইক্রোসফট বেশ বেগ পেতে হয়েছে বলে ইয়াহুর এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।