২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক মেসেঞ্জারের নতুন ভার্সন

টেক জায়ান্ট অ্যাপলের আইওএস এবং ইন্টারনেট জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য ফেইসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের নতুন ভার্সন এনেছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:08 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ফেইসবুক মেসেঞ্জারের নতুন ভার্সনে স্মার্টফোন থেকে আগের চেয়ে কম সময়ে মেসেজ আদানপ্রদান করা যাবে।

ফেইসবুক মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজার পিটার মার্টিনাজি জানান, অ্যাপটি উন্নয়নে গতির দিকে বিশেষ মনযোগ দেওয়া হয়েছে। এতে মেসেজ আদানপ্রদানের গতি আগের চেয়ে বাড়ানো হয়েছে।

মার্টিনাজি আরও জানিয়েছেন, মেসেঞ্জারের নতুন ভার্সনে রঙিন পর্দা, আইকন, লেআউট সবকিছু সাজানো হয়েছে অপারেটিং সিস্টেমগুলোর নিজস্ব ঢংয়ে।

বিশ্বব্যাপী স্মার্টফোন থেকে ফেইসবুক ব্যবহার বাড়ায় এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

আইওএস অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ স্টোর ও গুগলের অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য গুগল প্লে থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।