২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল সার্চের আপডেট

সার্চের রেজাল্ট জানাতে ই-মেইল থেকেও তথ্য সংগ্রহ করবে সার্চ জায়ান্ট গুগল। গুগলের নিজস্ব ব্লগপোস্টের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের নতুন আপডেটে ব্যবহারকারীর ব্যক্তিগত ইমেইল ও ক্যালেন্ডারসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সার্চ রেজাল্ট দেবে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 05:16 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এ জন্য অবশ্য গুগলের ইমেইল সার্ভিসে সাইন ইন থাকতে হবে। ব্যবহারকারীর অনিচ্ছা থাকলে এ সেবা বন্ধ করারও ব্যবস্থা থাকছে।

উদাহরণস্বরূপ, গুগল সার্চে হোয়াটস মাই ফ্লাইট স্ট্যাটাস? টাইপ করলে সার্চের সময় ব্যক্তিগত ইমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল প্লাস থেকে তথ্য সংগ্রহ করবে গুগল। এরপর আপনার ফ্লাইট সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে সার্চ রেজাল্টে। এভাবে আপনার তোলা ছবি সম্পর্কেও গুগলকে জিজ্ঞাসা করা যাবে।

তবে একজনের মেইল থেকে পাওয়া তথ্য অন্য কাউকে সরবরাহ করবে না বলে এক ব্লগপোস্টে জানিয়েছে গুগল।

যুক্তরাষ্ট্র থেকে ব্যবহারকারী ও ইংরেজি ভাষাভাষীদের জন্য আগামী কিছুদিনের মধ্যেই এ আপডেট আসবে। ডেস্কটপ, ট্যাবলেট এমনটি স্মার্টফোন থেকেও এ সেবা চালু করার কথা জানিয়েছে গুগল। এতে ভয়েস সার্চের মাধ্যমেও তথ্য জানা যাবে।

গুগলে সাইন ইন করা থাকা অবস্থায় এ সেবা পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে এ সুবিধা অব্যাহত রাখতে কিংবা ব্যবহার নাও করতে পারে। সে সুবিধাও রয়েছে বলে জানিয়েছে গুগল।