বিশ্ববাজারে হুয়াওয়ে পি৯
স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করতে এবার নতুন পি৯ র্স্মাটফোন উন্মোচন করেছে চীনা র্স্মাটফোন নর্মিাতা প্রতষ্ঠিান হুয়াওয়। জিআর৫ ও মেইট৮-এর পর গ্রাহকদের জন্য পি সিরিজের নতুন পি৯ সিরিজ মডেলের স্মার্টফোন আনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা প্রতষ্ঠিানটি। হলিউডের অভিনেতা হেনরি ক্যাভিলসহ বিশ্বের বিখ্যাত অনেক ফটোগ্রাফার, চিত্র নির্মাতাদের উপস্থিতিতে লন্ডনের বেটারসি ইভোল্যুশনে উন্মোচন করা হয় স্মার্টফোন ফটোগ্রাফি বিশেষায়িত মডেল পি৯।
বিখ্যাত ফটোগ্রাফার ম্যারি ম্যাক্কার্টনি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফটোগ্রাফার ডেভিট গাটেনফিল্ডার এর উপস্থাপনায় পি৯-এর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ও অভিনেতা হেনরি ক্যাভিল। উল্লেখ্য, স্কারলেট ও হেনরি পি৯-এর ক্যাম্পেইনে হুয়াওয়ের সঙ্গে কাজ করছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়ে মোবাইল বাংলাদেশ।
৫.২ ইঞ্চির আইপিএস এনইও এলসিডি প্রযুক্তির ফুল এইচডি ডিসপ্লে সম্বলিত পি৯ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, হুয়াওয়ে ইমোশন ইউআই ৪.১। দ্রুত গতিতে কাজ করতে হাইসিলিকন ক্রিন ৯৫৫ চিপসেট, ২.২ ও ১.৮ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। ইন্টারনাল স্পেস হিসেবে রয়েছে ৩২ জিবি (তিন জিবি র্যাম) এবং ৬৪ জিবির (চার জিবি র্যাম) দুটি সংস্করণের পি৯ যার প্রতিটিতেই ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। সাথে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
অনুষ্ঠানে অভিনেতা হেনরি ক্যাভিল বলেন, ‘‘আমি সবসময় প্রযুক্তি ব্যবহারের প্রতি আসক্ত। হুয়াওয়ে ও লাইকা মিলে ডুয়াল লেন্সের ক্যামেরাটি আসলেই অসাধারণ।”
অন্যদিকে স্কারলেট জোহানসন বলেন ‘‘ফটোগ্রাফি শিল্পের ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী। দৃষ্টিনন্দন একটি ডিভাইস তৈরিতে হুয়াওয়ে এবং লাইকা একসঙ্গে কাজ করছে যা আসলেই একটি যুগান্তকারী উদ্যোগ আর এ ব্যাপারে আমি আশাবাদী।"
