সেন্সর করা সাইটের নতুন কোড
ওয়েব ব্রাউজিং করার সময় কোনো সাইটের অ্যাড্রেস দেওয়ার পর ওপেন করা যাচ্ছে না সাইটটি। ইন্টারনেট সংযোগ বা অ্যাড্রেসে কোনো ভুল নেই, কিন্তু মনিটরের পর্দায় একটি এরর কোড দেখানো হচ্ছে।
অনেক সাধারণ ব্যবহারকারীই হয়তো জানেন না এই কোড দিয়ে কী বুঝায়। কিছু ব্যাতিক্রম ক্ষেত্র ছাড়া, এই কোড দিয়ে কোন ধরনের ত্রুটির কারণে সাইট ওপেন করা যাচ্ছে না তা নির্দেশ করা হয়।
কোনো সাইট বা কনটেন্ট খুঁজে না পাওয়া গেলে ৪০৪, স্থায়ীভাবে সরিয়ে ফেলা হলে ৩০১, ওয়েব সার্ভার ব্যস্ত থাকলে ৫০০.১৩ আর সার্ভিস পাওয়া না গেলে ৫০৩সহ বিভিন্ন সমস্যায় ব্যবহারকারীদের উদ্দেশ্যে বিভিন্ন কোড প্রদর্শন করা হয়।
এবার এমন নতুন এক কোড প্রকাশ করা হয়েছে। এই কোডের মাধ্যমে সেন্সর করে রাখা সাইটের নির্দেশ করা হয় বলে জানিএয়ছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট। নতুন এই ৪৫১ কোড দিয়ে নেটওয়ার্ক সরবরাহকারী আর সাইট পরিচালনাকারীকে সতর্ক করে যে, এই সাইট সেন্সরশিপ বা আইনি বাধার কারণে ওপেন হচ্ছে না, আর ব্যবহারকারিকে সাইটের কিছু প্রদর্শন করা হচ্ছে না। আগে এসব ক্ষেত্রে ৪০৩ বা 'ফরবিডেন' কোড দেখানো হতো, যা কারণ ব্যাখ্যার জন্য যথেষ্ট ছিল না। একারণে, এখন ব্যবহারকারীদের আরও ভালোভাবে বুঝাতে নতুন এই কোড প্রকাশ করা হল।
এখন এই কোড কতোটা কাজ করবে সেই প্রসঙ্গ ভিন্ন। এখন কোনো দেশ যদি আরও একধাপ এগিয়ে ৪৫১ কোডও ব্লক করে দেয় আর সেখানে সরাসরি কোনো প্রকার যোগাযোগ না থাকে তবে তা অনেকটা অস্পষ্টই থাকবে।
