গুগলের কাছে ৩৮ লাখ গিগাবাইট ছবি!
বাজারে গুগল ফটোস অ্যাপটির অভিষেক হয়েছে চলতি বছরের মে মাসে। এর মধ্যেই অ্যাপটির ডেটাবেইজে যোগ হয়েছে কমপেক্ষ ৩৮ লাখ গিগাবাইট ছবি আর ভিডিও।
গুগল ফটোস অ্যাপসের ডেটাবেইজে এই বিপুল পরিমাণ ছবি আর ভিডিও জমা হওয়ার খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট ডটকম।
৩৮ লাখ গিগাবাইট আসলে কতখানি সেটা বোঝাতে পাঠকদের জন্য বেশ কিছু উদাহরণও দিয়েছে সাইটটি।
এই বিপুল পরিমাণ ছবি আর ফটো যদি ১ গিগাবাইট মেমোরির পোর্টেবল ফ্ল্যাশ ড্রাইভে সংরক্ষণ করা হত তবে এর জন্য প্রয়োজন হত ৩৮ লাখ ৯ হাজার ২শ’ ৮০টি ফ্ল্যাশ ড্রাইভের। যার ওজন হত ১ লাখ ১৯ হাজার ৪০ পাউন্ড!
তুলনা করা যেতে পারে আইফোন দিয়েও। ১৬ গিগাবাইট মেমোরির আইফোন ৬এস ব্যবহার করা হলে ২ লাখ ৩০ হাজার ৮০টি ডিভাইস লাগবে ছবি আর ভিডিওগুলো সেইভ করতে। ট্র্যাক্স বাদ দিলে শুধু ওই আইফোন কিনতেই খরচ হবে ১৫ কোটি মার্কিন ডলারেরও বেশি।
আর ওই আইফোনগুলোর মোট ওজন হবে ৭৪ হাজার ৯৯৫ পাউন্ড।
