২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিও ওয়েভে আইওএস-অ্যান্ড্রয়েড হ্যাক!

আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের মাইক্রোফোনে রেডিও ওয়েভ পাঠিয়ে ভয়েস কমান্ড ফিচার অ্যাক্টিভ করার উপায় খুঁজে বের করেছেন ফরাসী সাইবার নিরাপত্তাবিষয়ক গবেষণা সংস্থা অ্যানসি (ANSSI)—এর গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আফ মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, এভাবে আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাক করা বেশ কঠিন কাজ হলেও এর মাধ্যমে ভয়েস কমান্ড ফিচার চালু করে পার্সোনাল মেসেজ পাঠানো, বিভিন্ন অ্যাপ চালানো এবং ওয়ালেট অ্যাপ ব্যবহারের কমান্ড দেওয়াও সম্ভব হ্যাকারদের পক্ষে।

সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে নিজেদের আবিষ্কার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন অ্যানসির গবেষকরা।

ওই প্রতিবেদনে দুই গবেষক হোজে লোপেজ এস্তেভেস এবং চাউকি কাশমি বলেন, “ইচ্ছাকৃতভাবে ইলেকট্রোম্যাগনেটিক বাঁধা সৃষ্টির একটা বুদ্ধিদীপ্ত উপায় দেখাচ্ছি আমরা যাতে ডিনায়াল সার্ভিসের থেকে কার্যকর ফলাফল আসছে। ফলাফল হিসেবে আধুনিক স্মার্টফোনের উপর প্রয়োগ করা যায় এমন একটি নতুন ‘সাইলেন্ট রিমোট ভয়েস কমান্ড ইনজেকশন টেকনিক’ এনেছি আমরা।”

স্মার্টফোন হ্যাক করার প্রক্রিয়া হিসেবে এটি খুবই জটিল বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। আর সিংহভাগ ব্যবহারকারীর জন্যেও এটা বড় কোনো মাথা ব্যথার কারণ নয়। তবে দুশ্চিন্তামুক্ত থাকতে স্মার্টফোন লক রাখার সময় সিরি অ্যাপ বন্ধ রাখা যেতে পারে বলে জানিয়েছে সাইটটি।

পাশাপাশি নির্মাতাদের ডিভাইসের মাইক্রোফোন আর ইয়ারবাড ‘শিল্ডিং’ আরও উন্নত করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।