২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন ৬এসে ক্যামেরা আপডেট

১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে আইফোন ৬এসে এবং স্মার্টফোনটির মাধ্যমে ৪কে ভিডিও ধারণ করা সম্ভব হবে এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ৯টু৫ম্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 07:33 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে ৯টু৫ ম্যাকের বরাত দিয়ে জানিয়েছে, এখন আইফোনের ব্যাক ক্যামেরার রেজুলিউশন হবে আরও উন্নতমানের।

৯টু৫ম্যাকের তথ্য অনুযায়ী, ক্যামেরার বিষয়টি জানার পর ধারণা করা হচ্ছে, শুধু ভালো ছবি তুলতে সক্ষম হবে, সে লক্ষ্যে স্মার্টফোনটির ক্যামেরা রেজুলিউশন বাড়ানো হয়নি। আইফোনে যাতে ভালো ছবির পাশপাশি ৪কে ভিডিও ধারণ করা সম্ভব হয়, সেজন্য রেজুলিউশনের বাড়িয়েছে অ্যাপল।  

এ ছাড়াও ক্যামেরায় আরও একটি প্রধান আপডেট আনা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। ম্যাশএবলের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে আইফোন ৬এসের ফ্রন্ট ক্যামেরার সঙ্গেও ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

আইফোনের ক্যামেরা রেজুলিউশন শেষ আপডেট করা হয়েছিল ২০১১ সালে। আইফোন ৪এস মডেলে আট মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন ক্যামেরা যোগ করে, সেসময় নিজেদের স্মার্টফোন ক্যামেরার রেজুলিউশন আপডেট করেছিল অ্যাপল।

তবে আইফোন ৬এস ক্যামেরার আপডেট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে ম্যাশএবল।